ঢাকায় পুলিশের হাতে গ্রেফতারের দু’দিন পর নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলামের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সূত্র জানায়, নোয়াখালী-১ (সোনাইমুড়ী-চাটখিল) আসনে বিএনপি থেকে নির্বাচিত সাবেক এমপি ও বর্তমান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সভারস্থল জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে মঙ্গলবার পল্টন থানা পুলিশ তৌহিদুল ইসলামকে গ্রেফতার করে।
বুধবার দুপুরে তাকে সোনাইমুড়ী থানায় হস্তান্তর করা হয়। এর পর বৃহস্পতিবার সকালে উপজেলার আমিশাপড়া-সোনাপুর এলাকার মেডীপাড়ায় তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
সোনাইমুড়ী বিএনপি নেতারা বলছেন, তৌহিদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাকে ক্রসফায়ারে দেওয়া হবে বুধবার বিকাল থেকেই ওই এলাকায় বিষয়টি প্রচার হতে থাকে।
সোনাইমুড়ী থানার ওসি আবদুস সালাম জানান, রাত ৯টায় তৌহিদকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। রাতে সোনাইমুড়ী থানার এস.আই আলমগীরের নেতৃত্বে পুলিশ তৌহিদকে নিয়ে আমিশাপাড়ায় অস্ত্র উদ্ধারে যায়। সেখান থেকে ফেরার পথে সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা করলে পুলিশও পাল্টা হামলা চালায়। এতে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তৌহিদ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
তৌহিদকে ঢাকা থেকে আনার পরেই তাকে ক্রসফায়ার দেওয়া হবে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে এমন প্রশ্নের জবাবে তিনি প্রসঙ্গ এড়িয়ে বলেন,এ ঘটনায় কনক চাকমাসহ আমাদের দুই পুলিশ আহত হয়েছে।
নিহতের পরিবারের লোকজন ও বিএনপির নেতারা দাবি করেছেন, তৌহিদকে প্রশাসন দিয়ে সরকার পরিকল্পিতভাবে হত্যা করেছে। তৌহিদের নামে থানায় ও আদালতে যেসব মামলা রয়েছে তার সবই রাজনৈতিক মামলা।
নোয়াখালীর পুলিশ সুপার আনিছুর রহমান জানান, তৌহিদ বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন।
ঢাকা, ৩০ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এফএ
গ্রেফতারের দুদিন পর গুলিতে নিহত হলেন তৌহিদ
ঢাকায় পুলিশের হাতে গ্রেফতারের দু’দিন পর নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলামের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে
নদীর ৫০ গজ দূরে তাহসিফ সৌরির মোটরসাইকেল উদ্ধার
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরীর (২৮) লাশ উদ্ধারের স্থান থেকে মাত্র ৫০ গজ দূরে পাওয়া গেছে তার ব্যবহৃত মোটরসাইকেল।
তাহসিফের লাশ উদ্ধারে জামায়াতের উদ্বেগ, জড়িতদের শাস্তি দাবি
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির লাশ তুরাগ নদ থেকে উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও চরম ক্ষোভ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।
তাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঘটনার সব দিক জেনে তারপর এ বিষয়ে বক্তব্য দেওয়া হবে।
খোঁজ মিলছে না আরো দুজনের কক্সবাজারে সমুদ্রে নেমে তিন পর্যটকের মৃত্যু
কক্সবাজার সমুদ্রসৈকতের হিমছড়ি পয়েন্টে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো দুজন নিখোঁজ রয়েছেন। নিহত ও নিখোঁজদের সবার বয়স ২৬ থেকে ৩০ বছরের মধ্যে এবং তারা পুরুষ বলে জানা গেছে।
পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বহনের কারণে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
















