জিএসপি বা অগ্রাধিকার বাণিজ্য সুবিধা নিয়ে ৫ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করছেন সরকারের ৩ সচিব।
বুধবার বিকালে শ্রম মন্ত্রণালয়ে আয়োজিত এ বৈঠকে  ঢাকায় নিযুক্ত কানাডা ও  যুক্তরাজ্যের হাইকমিশনার ছাড়াও যুক্তরাষ্ট্র,নেদারল্যান্ডস ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত অংশ নিয়েছেন। বৈঠকে আন্তর্জাতিক শ্রমসংস্থা-আইএলও'র একজন প্রতিনিধিও উপস্থিত রয়েছেন।
বাণিজ্য সচিব মাহবুব আহমেদ পররাষ্ট্র সচিব শহীদুল ইসলাম ও শ্রমসচিব মিকাইল শিপার সরকারের পক্ষে আলোচনায় অংশ নিচ্ছেন। নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে,জিএসপি ফেরতে ১৬টি শর্তপূরণ সাপেক্ষে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরে বিস্তারিত প্রতিবেদন পাঠায় বাংলাদেশ। এর একদিন পরই এই বৈঠক হচ্ছে।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]