[b]বগুড়া:[/b] বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮দলের ডাকে অনির্দিষ্টকালের অবরোধের সাথে জামায়াতের জেলা আমির গ্রেফতারের প্রতিবাদে বগুড়া জেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধা হরতাল চলছে। এ কারণে কোনো যানবাহন চলছে না। ব্যবসায় প্রতিষ্ঠানসহ বেসরকারি অফিসসমূহ বন্ধ রয়েছে। তবে সরকারি অফিস,ব্যাংক-বীমা ও আদালত খুললেও জনসমাগম নেই।
গতরাতে শহরের জিরো পয়েন্টে সাতমাথায় এএসপি নাজির হোসেনের গাড়ি লক্ষ্য করে কে বা কারা তিনটি ককটেল বিষ্ফোরণ ঘটায়। এসময় আতংকে মানুষ দৌঁড়ে পালিয়ে যায়। এরপর সাতমাথা ভূতুড়ে অবস্থা বিরাজ করে। পুলিশ তখন ৪-৫ রাউন্ড ফাঁকা গুলি করে।তবে কেউ হতাহত হয়নি।
এদিকে রাতে বগুড়া শহরের বনানী লিচুতলায় আলু বোঝাই একটি ট্রাকে আগুন দেয় দূর্বৃত্তরা। এতে আলু পুড়ে যায়। তখন চালক ও হেলপার গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। এরপর ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিভিয়ে ফেলে। রাতেই সেনাবাহিনী,র্যা ব ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
অবরোধ ও হরতালের সমর্থনে বিভিন্নস্থানে মিছিল সমাবেশ করে ১৮ দল। শহরের মাটিডালী এলাকায় জোটের আহবায়ক মাফতুন আহমেদ খান রুবেলের নেতৃত্বে মিছিল ও সমাবেশ করে নেতাকর্মীরা।