ময়মনসিংহ জেলার  ভালুকায় গণপিটুনিতে ২ ডাকাত নিহত হয়েছে। এ সময় আরও ১ জন আহত হয়েছে।  
বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার গভীর রাতে একদল ডাকাত ত্রিশাল উপজেলার রামপুর বাজারে ডাকাতি করে ট্রাকে যোগে পালিয়ে যাওয়ার সময় ভালুকার শান্তিগঞ্জ সেতুর কাছে স্থানীয় জনতা তাদের ঘেরাও করে।
ট্রাক ফেলে পালিয়ে যাওয়া চেষ্টা করলে জনতা শান্তিগঞ্জ ও শিবগঞ্জে তিনজনকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং ১ জন আহত  হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত একজনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এবং ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটি আটক করে বলেও জানান ওসি।  
ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, (টাইমনিউজবিডি.কম) // এসআর