[b]ঢাকা: [/b]দিনের প্রথম ভাগে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
রোববার ঢাকা-৭ আসনে চকবাজার শিশু হাসপাতাল ভোটকেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বিরোধী দলহীন নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকায় এ নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না জানতে চাইলে কামরুল বলেন, “ঢাকার বাইরে কিছু সংঘর্ষ হয়েছে। তবে ঢাকায় ভালভাবে ভোটগ্রহণ চলছে। গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতেই এ নির্বাচন।
“এখানে আমেজপূর্ণ পরিবেশে ভোটগ্রহন চলছে। নির্বাচন অবশ্যই গ্রহণযোগ্য হবে।”
পরবর্তী নির্বাচন কবে নাগাদ হবে-প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, “বিরোদী দল জামায়াতের সংসর্গ ত্যাগ করে নাশকতা পরিহার করার পরই আলোচনার ভিত্তিতে সে নির্বাচন হবে।
“বিষয়টি তাদের আচরণের ওপর নির্ভর করবে। যতো দ্রুত তাদের আচরণ বদলাবে ততো দ্রুত পরবর্তী নির্বাচন হবে।”
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে একই কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিন।
সকাল সোয়া ১০টার দিকে সোয়ারিঘাট ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “কিছু কিছু কেন্দ্রে ভোটগ্রহণে বিশৃঙ্খলা হচ্ছে।”
শ্রেণীহীন
নির্বাচন গ্রহণযোগ্য হবে, দাবি কামরুলের
ঢাকা: দিনের প্রথম ভাগে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।





