পিঠা বিক্রেতা স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে স্বামী। নিহতের নাম জরিনা খাতুন (৪৫)। আর পাষণ্ড স্বামীর নাম আবদুল মোতালেব (৫০)।
শনিবার রাতে পারিবারিক কলহের জের ধরে ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকার দরিরামপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ জানায়,আবদুল মোতালেবকে গ্রেফতার করা হয়েছে। তিনি ত্রিশালের চিকনা গ্রামের বাসিন্দা। তাদের দুই ছেলে এক মেয়ে রয়েছে। এ ব্যাপারে নিহতের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]