[b]ঢাকা:[/b] তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষে বাংলাদেশে নিযুক্ত সে দেশের রাষ্ট্রদূত আলেক্সান্ডার এ. নিকোলেভ এ-সংক্রান্ত একটি চিঠি পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রথম আলোকে এ তথ্য জানান।
এর আগে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী মনমোহন সিং ও দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা লালকৃষ্ণ আদভানি, চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং, ভিয়েতনাম ও কম্বোডিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানায়।
এদিকে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে পাঠানো এক প্রেসবার্তায় বলা হয়, মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন শেন নতুন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389722765.jpg[/img]
পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রেসবার্তায় আরো দাবি করা হয়, নেপালের মিনিস্টার কাউন্সিলের চেয়ারম্যান (সরকার প্রধান) খিল রাজ রিগমিও টানা দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1389722797.jpg[/img]
তবে, অভিনন্দন বার্তায় এশিয়ার এই দুই দেশের সরকার প্রধানরা কী বলেছেন সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রেস বার্তায় কিছু বলা হয়নি।
শ্রেণীহীন
হাসিনাকে পুতিনের অভিনন্দন, স্বাগত জানিয়েছে নেপাল ও মিয়ানমার
তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষে বাংলাদেশে নিযুক্ত সে দেশের রাষ্ট্রদূত আলেক্সান্ডার এ. নিকোলেভ এ-সংক্রান্ত একটি চিঠি পৌঁছে দেন।





