বুধবার থেকে শুরু হওয়া রাঙামাটিতে দুই দিনব্যাপী সড়ক ও নৌপথে শ্রমিক ধর্মঘট স্থগিত করেছে জেলা সড়ক ও নৌ পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। অপহৃত লঞ্চ শ্রমিকদের উদ্ধারের দাবিতে সংগঠনটি বুধ ও বৃহস্পতিবার শ্রমিক ধর্মঘটের ডাক দেয়।
বুধবার বিকাল সাড়ে চারটায়  ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন জেলা সড়ক ও নৌ পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ
সড়ক ও নৌ পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক মঈনুদ্দিন সেলিম বলেন, স্থানীয় সাংসদ ঊষাতন তালুকদারের সাথে আলোচনার পর প্রশাসনিক আশ্বাস ও বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার কথা বিবেচনা করে ধর্মঘট স্থগিত করা হয়েছে। ।
বুধবার সকাল থেকে সড়ক ও নৌপথে শ্রমিক ধর্মঘটে দূরপাল্লার নৌ ও সড়ক পরিবহন বন্ধ ছিলো। বুধবার সাপ্তাহিক হাট থাকায় দূর থেকে নৌ পথে আসা জনগণকে দুর্ভোগ পোহাতে হয়।
গত ২৫মার্চ রাতে শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে জসিম ও কাশেম নামে দুই লঞ্চ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় উপজাতীয় অস্ত্রধারীরা। লঞ্চ মালিক সমিতি অভিযোগ করে, চাঁদা না দেওয়ার কারণে শ্রমিকদের অপহরণ করা হয়।
[b]রাঙামাটি, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]