ঠাকুরগাঁও সীমান্ত থেকে সাহেব আলী (৪৫) ও হেলাল উদ্দিন (৩২)নামে ২ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার রাত ১টায় ধর্মগড় সীমান্তের ৩৭২ নম্বর পিলার এলাকার ওপারে ভারতের অভ্যন্তরে ১২১ বিএসএফ ব্যাটালিয়নের কুকরাদহ ক্যাম্পের সদস্যরা তাদেরকে আটক করে।
আটক সাহেব রানীশংকৈল উপজেলার অমরাডাঙ্গী গ্রামের আইজ উদ্দিনের ছেলে ও হেলাল উদ্দিন শাহানাবাদ গ্রামের সেতাব উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছয় মাস আগে হেলাল ও সাহেব আলী ভারতে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতে যান। মঙ্গলবার রাতে তারা বাংলাদেশে ফিরছিলেন। পথে বিএসএফ তাদের আটক করে।
ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কামাল হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়। এর প্রেক্ষিতে আজ বুধবার সকাল সাড়ে ৯টায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বিএসএফ-বিজিবির পতাকা বৈঠক হয়েছে।
বৈঠকে বিএসএফ জানায়, আটক দু’জনকে ভারতের গোয়ালপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে। সে দেশের আইন অনুয়ায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএসএফ।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
ঠাকুরগাঁও সীমান্তে ২ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
ঠাকুরগাঁও সীমান্ত থেকে সাহেব আলী (৪৫) ও হেলাল উদ্দিন (৩২)নামে ২ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার রাত ১টায় ধর্মগড় সীমান্তের ৩৭২ নম্বর পিলার এলাকার ওপারে ভারতের অভ্যন্তরে
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মেদিনীপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে এসব মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
অরুণাচল সীমান্তে নতুন করে উত্তেজনা, মুখোমুখি চীন-ভারতীয় সেনারা
ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তের একাধিক স্থানে চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের মুখোমুখি অবস্থান ও উত্তেজনা অব্যাহত রয়েছে। গত জুলাই থেকে এ পরিস্থিতি চলছে বলে জানিয়েছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ সিং কাপুর। সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে এটিই ভারতের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক স্বীকারোক্তি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী?
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইরানের সীমান্ত পর্যন্ত উড়ে গিয়ে ফিরে এসেছে ইসরাইলি বিমানবাহিনীর ডজনখানেক যুদ্ধবিমান। গত সোমবারের এ অভিযানে যুদ্ধবিমানের পাশাপাশি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমানও অংশ নেয়।
ফ্রান্স জ্বলছে, দেরি হওয়ার আগেই সীমান্ত বন্ধ করুন: ট্রাম্প
ফ্রান্সে চলমান বিক্ষোভ ও সহিংসতার জন্য অভিবাসনকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, অভিবাসনের কারণে ফ্রান্স ‘বিধ্বস্ত’ হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সীমান্ত বন্ধ করার আহ্বানও জানিয়েছেন তিনি।
‘সীমান্তে কোনো আগ্রাসন সহ্য করবে না পাকিস্তান’
পাকিস্তান তার সীমান্তে কোনো ধরনের আগ্রাসন সহ্য করবে না বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডার (সিএনএসসি) জেনারেল সৈয়দ আমির রাজা।
















