[b]বগুড়া:[/b] গাবতলী মডেল থানায় হামলা চালিয়েছে ১৮ দলের বিক্ষুব্ধ হাজার হাজার নেতাকর্মী। ১৮ দলের নেতাকর্মীদের আক্রমণের মুখে টিকতে না পেরে পুলিশ থানা থেকে উপজেলা পরিষদে গিয়ে আশ্রয় নেয়। পরে র্যাণব ও বিজিবির সহায়তায় পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,সকাল ৯টার দিকে গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের পর পুলিশ নিরাপত্তার স্বার্থে ব্যালট পেপার ও বাক্স গাবতলী মডেল থানায় নিয়ে আসে। এরপর পরই ১৮ দলের কয়েক হাজার নেতাকর্মী থানা লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে থানায় অবস্থানরত কিছু সংখ্যক পুলিশ থানার পিছন দিয়ে উপজেলা পরিষদে গিয়ে আশ্রয় নেয়। পরে র্যাাব ও বিজিবির সহায়তায় পুলিশ থানার তিনমাথা মোড়ে অবস্থান নিয়ে ব্যাপক টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ শুরু করে। আধা ঘন্টাব্যাপী সংঘর্ষ চলার পর ১৮ দলের নেতাকর্মীরা পিছু হটে।
এসময় পুলিশ ২ জনকে আটক করে। পুলিশের গুলিতে ১৮ দলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে জানাগেছে।
বগুড়া গাবতলী মডেল থানায় হামলা: পালিয়ে গেলো পুলিশ
গাবতলী মডেল থানায় হামলা চালিয়েছে ১৮ দলের বিক্ষুব্ধ হাজার হাজার নেতাকর্মী। ১৮ দলের নেতাকর্মীদের আক্রমণের মুখে টিকতে না পেরে পুলিশ থানা থেকে উপজেলা পরিষদে গিয়ে আশ্রয় নেয়। পরে র্যাণব ও বিজিবির সহায়তায় পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বগুড়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়-ক্যারিয়ার গাইডলাইন সভা
বগুড়া সদর উপজেলার বারোপুর বাঁশবাড়িয়ায় অভিভাবক সচেতনতা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ও উচ্চশিক্ষাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ায় ৫ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার মায়ের
বগুড়ার সোনাতলায় পাঁচ বছরের শিশু ইউসুফকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তার মা রিনি খাতুন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
বগুড়ায় এনসিপির কার্যালয়ে অগ্নিসংযোগ
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন এলাকায় দলটির অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ।
বগুড়ার প্রবীণ জামায়াত নেতার জানাজায় মানুষের ঢল
বগুড়ায় মহানগর জামায়াতের রুকন ও প্রবীণ নেতা আলহাজ্ব আজিজার রহমান মোল্লা (১০২) ইন্তেকাল করেছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া মহানগরীর হেলেঞ্চাপাড়ায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বগুড়ায় শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করলেন জামায়াত আমির
বগুড়ায় শহীদ আব্দুল মালেক (রাহি.)-এর কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এমপি।
















