[b]ঢাকা:[/b] বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার বাসায় গিয়েছেন জার্মান রাষ্ট্রদূত আলব্রেখট কনজে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে পৌঁছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দীন আহমেদ খালেদা জিয়ার বাসায় আছেন।
এর আগে, চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আলব্রেখট কনজে চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করবেন।
চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দুদেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা আলোচনা করবেন বলে তিনি জানান।
শ্রেণীহীন
খালেদা জিয়ার বাসায় জার্মান রাষ্ট্রদূত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার বাসায় গিয়েছেন জার্মান রাষ্ট্রদূত আলব্রেখট কনজে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে পৌঁছেন।





