নাটোরের সিংড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কলম ইউনিয়ের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিকসহ নিখোঁজ পাঁচ নেতাকর্মীর সন্ধান দাবিতে শনিবার সিংড়ায় বিএনপির ডাকে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে।
নাটোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক শুক্রবার বিকালে জানিয়েছেন, গত ১৮ জানুয়ারী সিংড়ার কলম ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ফজলার রহমান ফুনু উপজেলার পার সাঐল এলাকায় দুর্বৃত্তদের হাতে নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই মইনুল হক চুনু বাদী হয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কলম ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিল ফটিকসহ ১২জনের নামে মামলা করে।
গত ১০ ফেব্রুয়ারী সোমবার সিংড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল ফটিকসহ তিন নেতাকর্মী হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হওয়ার মুহূর্তে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাকের কিছু লোক হাইকোর্ট ভবনের ফটক থেকে তাদের নিয়ে যায়।
এর আগেও অপর দুই নেতাকর্মীকে ঢাকা ও মানিকগঞ্জ থেকে আটক করলেও তাঁদের কোন আদালতে হাজির করা হয়নি। আজ পর্যন্ত তাদের কোন সন্ধানও পাওয়া যায়নি।
তিনি বলেন, ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ফুনু হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত সন্ত্রাসীদের আড়াল করতেই উদ্দেশ্য প্রনোদিত ও রাজনৈতিক ভাবে বিএনপি নেতাকর্মীদের নামে মিথা মামলা দিয়ে তাদের গুম করা হচ্ছে। অবিলম্বে বিএনপি নেতা ইব্রাহিম খলিল ফটিক ও ইউনিয়ন যুবদল সভাপতি রিপনসহ নিখোঁজ পাঁচ নেতাকর্মীর সন্ধানের দাবিতে শনিবার সিংড়া উপজেলায় আধাবেলা হরতাল আহবান করা হয়েছে।
এর আগে একই দাবিতে গত বুধবার মানববন্ধন করে সিংড়া উপজেলা ও পৌর বিএনপি।
[b]নাটোর, ১৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
শ্রেণীহীন
সিংড়ায় পালিত হচ্ছে অর্ধদিবস হরতাল
নাটোরের সিংড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কলম ইউনিয়ের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিকসহ নিখোঁজ পাঁচ নেতাকর্মীর সন্ধান দাবিতে শনিবার সিংড়ায় বিএনপির ডাকে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে





