ওমানে ৭০ হাজার বাংলাদেশি শ্রমিকের খোঁজ পাচ্ছেনা দেশটির সরকার। প্রবাসী এসব শ্রমিক কর্মস্থল ছাড়লেও তাদের বিষয়ে কিছুই জানেন না কর্তৃপক্ষ।
বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বৈঠকে ওমান সরকারের একটি প্রতিনিধি দল এ তথ্য জানান। রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
খন্দকার মোশাররফ হোসেনে সাংবাদিকদের বলেন,‘ওমানের প্রতিনিধিরা জানিয়েছেন,তাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৭০ হাজার বাংলাদেশি কাজ ছেড়ে গেছেন।তবে কেন গেছে তার কারণ তারা জানাতে পারেননি।’
কর্মস্থল ছেড়ে যাওয়া শ্রমিকের সংখ্যা জানালেও এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।এছাড়া কতদিন সময়ের মধ্যে তারা কর্মস্থল ত্যাগ করেছেন-সে তথ্যও পাওয়া যায়নি।
বিষয়টি খতিয়ে দেখতে শিগগিরই একটি 'উচ্চ ক্ষমতা সম্পন্ন' কমিটিকে ওমানে পাঠানো হবে বলেও জানান মন্ত্রী।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী,এখন পর্যন্ত প্রায় ৫ লাখ বাংলাদেশি কাজ নিয়ে ওমানে গেছেন।
[b]ঢাকা, ১২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
ওমানে ৭০ হাজার বাংলাদেশি শ্রমিক নিখোঁজ
ওমানে ৭০ হাজার বাংলাদেশি শ্রমিকের খোঁজ পাচ্ছেনা দেশটির সরকার। প্রবাসী এসব শ্রমিক কর্মস্থল ছাড়লেও তাদের বিষয়ে কিছুই জানেন না কর্তৃপক্ষ। বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বৈঠকে ওমান সরকারের একটি প্রতিনিধি দল এ তথ্য জানান
পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বহনের কারণে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
বাবার পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ, ৫৩ ঘণ্টা পর মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ
পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের প্রায় ৫৩ ঘণ্টা পর ১০ মাস বয়সী শিশু রাইয়ানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে বাড়ির সামনের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আল আমিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন ৭ জনের মরদেহ উদ্ধার, আরও নিখোঁজ অন্তত ৫
কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ, আতঙ্কে এলাকাবাসী
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাস বয়সী রাইয়ান নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটিকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
ঠাকুরগাঁওয়ে ৪ দিন ধরে নিখোঁজ বাক্প্রতিবন্ধী শিশু তামিম
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছে ১৪ বছর বয়সী বাক্প্রতিবন্ধী শিশু মো. তামিম। গত ৮ অক্টোবর সকাল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
















