পটুয়াখালীর মির্জাগঞ্জে গোলখালী গ্রামে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে  সংঘর্ষের ঘটনায় মহিলাসহ ১৫ জন আহত হয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় ৭জনকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া ৭জন হলেন, ওয়ারেজ ফকির,জাকির ফকির,অঞ্জনা বেগম, জেসমিন বেগম,নুর ইসলাম,সুজন ও আউয়াল।
এলাকাবাসী জানান, চাচা ওয়ারেজ ফকিরের সাথে তার ভাইয়ের ছেলে জাকির ফকিরের পৈত্রিক সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলছিলো। ওই জমিতে চাচা বসত ঘর নির্মাণ করতে গেলে ভাতিজা জাকির তার লোকজন নিয়ে বাধা দেয়। এ সময় ২পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ১৫জন আহত হয়েছেন।
মির্জাগঞ্জ থানা পুলিশ জানায়, সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
[b]ঢাকা, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]