ভিসা জালিয়াতিতে অভিযুক্ত ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে।
কূটনৈতিক দায়মুক্তি সুবিধা নিয়ে দেবযানী  গতকাল শুক্রবার নিজ দেশ ভারতে ফিরেছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি শুক্রবার সাংবাদিকদের বলেন, আদালতে আত্মসমর্পনের উদ্দেশ্য ছাড়া দেবযানী যুক্তরাষ্ট্রে ফিরতে পারবে না, এ কথা দেশে ফেরার আগে আগে তাকে ও ভারত সরকারকে জানানো হয়েছে।
মুখপাত্র আরো বলেন, ভবিষ্যতে দেবযানীর জন্যে যেন ভিসা ইস্যু না হয় সে লক্ষে ভিসা ও ইমিগ্রেশন বিভাগে তার নাম তালিকাভুক্ত করে রাখা হবে। এছাড়া দেবযানীর যুক্তরাষ্ট্র ত্যাগের প্রেক্ষাপটে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হতে পারে।
তিনি বলেন, দেবাযানীর যুক্তরাষ্ট্র ত্যাগের কারণে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়গুলোতে কোন হেরফের হবে না।
বৃহস্পতিবার মার্কিন আদালত দেবযানীকে ভিসা জালিয়াতি ও ভুল তথ্য দেয়ার অভিযোগে অভিযুক্ত করে। তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ বহাল থাকবে বলে জানান মার্কিন এ কর্মকর্তা।