বাগেরহাটের কচুয়ার গজালিয়ার জোবাই গ্রামে মন্দিরে আগুন দেয়ার মামলায় বুধবার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে মঙ্গলবার রাতে ওই মন্দির কমিটির সভাপতি শৈলেন্দ্র নাথ বাদী হয়ে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের আসামি করে কচুয়া থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- কচুয়ার মাদারতলা গ্রামের ইসমাইল মোল্লার ছেলে রসুল মোল্লা (৫৩),গজালিয়া গ্রামের আব্দুর রবের ছেলে আবুল হোসেন (৫৫) ও কদম আলীর ছেলে বেল্লাল হোসেন (২৮)।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রফিকুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
মন্দিরে আগুন দেয়ার অভিযোগে আটক ৩
বাগেরহাটের কচুয়ার গজালিয়ার জোবাই গ্রামে মন্দিরে আগুন দেয়ার মামলায় বুধবার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে ওই মন্দির কমিটির সভাপতি শৈলেন্দ্র নাথ বাদী হয়ে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের আসামি করে কচুয়া
ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
ভারতের মধ্যপ্রদেশের গালিওরে শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারানো একটি শস্যবোঝাই ট্রাকের চাপায় ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা গুরুতর। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ মসজিদের মতো মন্দিরও নিরাপদ থাকবে: দেলাওয়ার হোসেন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যের সমর্থিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন বলেছেন, “মসজিদ যেভাবে পাহারা দিতে হয় না, আমি নির্বাচিত হলে মন্দিরও পাহারা দিতে হবে না।” তিনি বলেন, যারা হিন্দুদের সংখ্যালঘু আখ্যায়িত করেছে, ব্যালটের মাধ্যমে তাদের বয়কট করতে হবে।
তিন মন্দিরে স্বর্ণ চুরির ঘটনায় দম্পতি গ্রেপ্তার
ঢাকার রমনা কালী মন্দিরে বিগ্রহের স্বর্ণ চুরির ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। যারা গ্রেপ্তার হয়েছেন তারা হলেন- লিপি কর্মকার (২৯) ও অর্ণব রায় দীপ্ত (৩০)।
বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির, ঘোষণা যোগী আদিত্যনাথের
বাবরি মসজিদ ধ্বংসের পর এবার কাশী ও মথুরার ধর্মীয় স্থাপনা নিয়ে হিন্দুত্ববাদীদের দাবির মধ্যে নতুন করে আলোচনায় এসেছে মথুরা। অযোধ্যা ও কাশীর ধাঁচে মথুরা-বৃন্দাবনেও বিশাল মন্দির চত্বর গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
















