মাগুরা সদর উপজেলায় সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগে আজগর আলী নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার হাজিরপুর ইউনিয়নের হৃদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির মা জানান, সকাল ১১টার দিকে বাড়ির পাশে খেলা করছিল তার মেয়ে। এসময় প্রতিবেশি আজগর আলী শিশুটিকে কোলে তুলে পাশেই নির্মাণাধীন একটি ঘরে নিয়ে পাশবিক নির্যাতন করে। শিশুটির চিৎকার শুনে গ্রামবাসী আজগর আলীকে ধরে পুলিশে সোর্পদ করে। শিশুটিকে  সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]