[font=Vrinda]অ্যাথেন্স[/font]: ইউরোপীয় ইউনিয়নের সভাপতিত্ব পেয়েছে গ্রিস৷ অর্থনৈতিকভাবে ইউরোপের সবচেয়ে সংকটাপন্ন দেশটি এ দায়িত্ব পেয়েছে আগামী ছয় মাসের জন্য৷
গ্রিসের আগে এ দায়িত্বে ছিল লিথুয়ানিয়া৷ তবে এবার সভাপতিত্ব পাওয়ায়, ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য খুব গুরুত্বপূর্ণ ভেন্যুর মর্যাদা পাবে এথেন্স৷
ওদিকে, গ্রিসের রাজধানী শহরটিতে সোমবারই ঘটেছে সবার মনে আতঙ্ক ছড়ানোর মতো ঘটনা৷ সেদিন এথেন্সের জার্মান দূতাবাসে কালাশনিকভ রাইফেলের গুলি চালানো হয়৷ কারা এ হামলার সঙ্গে জড়িত তা জানা যায়নি৷ কোনো সংগঠন এ হামলার দায়িত্ব স্বীকারও করেনি৷
তবে বিশ্লেষকরা মনে করেন, জার্মান দূতাবাসে হামলার পেছনে গ্রিসে সম্প্রতি গড়ে ওঠা জার্মানিবিরোধী মনোভাবের ভূমিকা থাকতে পারে৷ গ্রিসের জনগণের বেশ বড় একটা অংশ মনে করে দেশের অর্থনৈতিক দূরাবস্থাকে ত্বরান্বিত করার জন্য জার্মানি অনেকটাই দায়ী৷
গ্রিসের ক্ষমতাসীন জোটের জন্যও ইউরোপিয়ান ইউনিয়নের সভাপতিত্ব পাওয়ার খবরটা খুব ভালো সময়ে আসেনি৷ রক্ষণশীল এবং সাম্যবাদী দলের এ জোট জনপ্রিয়তা হারাচ্ছে৷ গত ডিসেম্বরে দুটি গ্রিক সংবাদপত্রের জরিপে দেখা গেছে, জনপ্রিয়তায় এখন বেইলআউটবিরোধী দল সিরজা এবং চরম ডানপন্থি দলগুলো এগিয়ে৷ দলগুলো আসন্ন ইউরোপীয় সংসদ নির্বাচনে এর সুফল পেতে পাবে বলে ধারণা করা হচ্ছে৷
ইউরোপীয় সংসদ নির্বাচন হবে আগামী মে মাসে৷ তার আগেই অবশ্য গ্রিসের প্রধানমন্ত্রী আন্টনিস সামারাস সামগ্রিক পরিস্থিতির উন্নয়নে কিছু বড় কাজ করতে চান৷ দেশে এ মুহূর্তে কর্মক্ষম নাগরিকদের শতকরা ২৭ ভাগই বেকার৷ তাই সামারাস জানিয়েছেন, বেকারত্ব কমানোর জোর চেষ্টা চালাবে তার সরকার৷
তবে দেশের অর্থনীতি চাঙা হলেই কেবল সেটা সম্ভব৷ তাই অর্থনীতি চাঙা করতে সরকার আপাতত সঞ্চয় বৃদ্ধি, প্রবৃদ্ধি এবং অবৈধ অভিবাসন রোধের উদ্যোগকে আরো জোরদার করবে বলেও জানিয়েছেন সামারাস৷
গ্রিসের মতো দেশের জন্য ইউরোপীয় ইউনিয়নের সভাপতিত্ব পাওয়া সম্মানের হলেও, এ দায়িত্বের বোঝাও কিন্তু কম নয়৷ সভাপতিত্বের দায়িত্ব পালনের জন্য ৫০ মিলিয়ন ইউরোর বাজেট রাখা হয়েছে৷
গ্রিসের জন্য অঙ্কটা বিশাল৷ তবে ইউরোপের অপেক্ষাকৃত সমৃদ্ধ দেশগুলোর জন্য অঙ্কটা আবার সামান্যও বটে৷ এর আগে ইউরোপিয়ান ইউনিয়নের সভাপতিত্ব করার মতো এমন একটা গুরুদায়িত্ব পাওয়া আর কোনো দেশের জন্য এত কম টাকা বরাদ্দ করা হয়নি৷ সূত্র: এএফপি
ইইউর সভাপতিত্ব পেল সংকটে জর্জরিত গ্রিস
অ্যাথেন্স: ইউরোপীয় ইউনিয়নের সভাপতিত্ব পেয়েছে গ্রিস৷ অর্থনৈতিকভাবে ইউরোপের সবচেয়ে সংকটাপন্ন দেশটি এ দায়িত্ব পেয়েছে আগামী ছয় মাসের জন্য৷ গ্রিসের আগে এ দায়িত্বে ছিল লিথুয়ানিয়া৷ তবে এবার সভাপতিত্ব পাওয়ায়, ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য খুব গুরুত্বপূর্ণ ভেন্যুর মর্যাদা পাবে এথেন্স৷
ইইউ’র ডেনিম বাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনা
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের ডেনিম রফতানি গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের আগস্টে ১২ দশমিক ৭১ শতাংশ বেড়ে ১৩৪ দমমিক ০৮ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। গত বছরের আগস্টে এ রফতানির পরিমাণ ছিল ১১৮ দশমিক ৯৬ মিলিয়ন ইউরো।
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয় জন বাংলাদেশি দেশে ফিরছেন। ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সোয়া আটটায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে (পিভিজি ৯৪৪৫) তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বাংলাদেশের সামনে ভারতের চ্যালেঞ্জ
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পোশাক বাজারে বাড়তি প্রতিযোগিতার মুখে পড়তে পারে বাংলাদেশ। ভারত ও ইইউর মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি কার্যকর হলে ইউরোপে শুল্কসুবিধা নিয়ে পণ্য রপ্তানির সুযোগ পাবে ভারতও। এতে বাংলাদেশের দীর্ঘদিনের বাজার সুবিধা কিছুটা চাপে পড়তে পারে। এরই মধ্যে ইউরোপে পোশাক রপ্তানি বাড়িয়ে দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করেছে ভারত।
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই : বাণিজ্যমন্ত্রী
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার বিষয়ে চলতি অক্টোবরের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানিয়েছেন, বাড়তি সময়কে প্রস্তুতির কাজে লাগাতে সরকার সময়বদ্ধ কর্মপরিকল্পনা তৈরি করেছে। একই সঙ্গে উত্তরণের আগেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির (এফটিএ) আলোচনা শেষ করার লক্ষ্য রয়েছে।
কোনো দেশকে খুশি করতে নয় দেশের প্রয়োজনেই বিমান কেনা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ কোনো নির্দিষ্ট দেশ বা পক্ষকে সন্তুষ্ট করতে নয়, বরং দেশের বাস্তব প্রয়োজন ও বাণিজ্যিক স্বার্থ বিবেচনা করেই উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত গ্রহণ করে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
















