[b]সিলেট: [/b]বিরোধী দলীয় নেতা  খালেদা জিয়া সংবিধান মানেন না বলেই আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

শুক্রবার সকালে সিলেট নগরীর কাজীরবাজার এলাকায় সুরমা নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, পাঁচ জানুয়ারির নির্বাচন বন্ধের কোনো সুযোগ নেই। এই নির্বাচন সাংবিধানিকভাবে অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের পর নতুন সরকার গঠন হওয়ার পর আলোচনা সফল হলে যেকোনো সময় একাদশতম নির্বাচন হতে পারে।

এর আগে অর্থমন্ত্রী কাজিবাজারে সুরমা নদীর উপর নির্মানাধীন সেতুর কাজ পরিদর্শন করেন এবং দ্রুত গতিতে কাজ এগিয়ে যাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

এসময় অর্থমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন