ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামকে হত্যার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ফেনী সদর ও ফুলগাজী উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
জেলার পুলিশ সুপার পরিতোষ ঘোষ বিজিবি মোতায়েনের সত্যতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা শহরের একাডেমিস্থ বিলাস সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরামের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়ে তাকে হত্যা করে পরে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
এ ঘটনায় ফুলগাজীসহ পুরো জেলায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুদ্ধ ছাত্রলীগ, যুবলীগ কর্মীরা ফেনী শহর, ধলিয়া, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও দাগনভূঞায় ব্যাপক গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফেনী সদর ও ফুলগাজী উপজেলায় বিজিবির ২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়।
[b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]





