হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় মাইক্রোবাস-পিকআপভ্যান মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়ির ৩ যাত্রী নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কে এ সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন। সোমবার ১টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মাইক্রোবাসের সিলেটের বিয়ানীবাজার উপজেলার ফতেহপুরের পংকি মিয়ার ছেলে এমরান হোসেন (২৪) ও সুনামউদ্দিনের ছেলে রুবেল মিয়া (২২) ও পিকআপভ্যানের কুমিল্লা জেলার দ্বেবিদার উপজেলা সদরের অনন্তপুরের খলিল মুন্সির ছেলে রুহুল আমিন (১৪)।
আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার এক ব্যক্তি তার স্বজনদের নিয়ে মাইক্রোবাসযোগে ঢাকা যাচ্ছিলেন। পথিমধ্যে আন্দিউড়া এলাকায় কুমিল্লা থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জগামী মাছ বোঝাই একটি পিকআপভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ ঘটে।
এতে গাড়ি দু'টি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই রুবেল (২২) নামে মাইক্রোবাস যাত্রী এবং পিকআপভ্যানের যাত্রী রুহুল আমিন (১৭) নিহত হন। ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে রেফার করলে হাসপাতালে যাওয়ার পথে এমরান (২৪) মারা যান।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার ও আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]