সাভারে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বাসের জন্য অপেক্ষমাণ এক যাত্রী। নিহত ব্যক্তির নাম আবদুল ওয়াজেদ ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা সাতটায় ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাস ওই পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগায় আহত হয়েছেন আরো অন্তত পাঁচ যাত্রী।
পুলিশ জানায়, সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন আবদুল ওয়াজেদ। এ সময় সাভার থেকে ধামরাইগামী ডি-লিংক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর চলন্ত বাসটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে অন্তত পাঁচ যাত্রী আহত হন।
সংবাদ পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতায়ে পাঠায়। তবে ঘাতক বাসচালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি পুলিশ।
[b]ঢাকা, ২ ফেব্রয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
সাভারে বাসের ধাক্কায় নিহত ১
সাভারে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বাসের জন্য অপেক্ষমাণ এক যাত্রী। নিহত ব্যক্তির নাম আবদুল ওয়াজেদ । প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা সাতটায় ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাস





