লক্ষীপুরে বিবাদমান গোলাম মাওলা ও শাহাজান মেম্বার বাহিনীর মধ্যে বন্দুকযু্দ্ধ হয়েছে।
আজ বুধবার দুপুর ১ টার দিকে সদর উপজেলার বাঙ্গা খাঁ ইউনিয়নের রাধাপুর বক্স আলীর পুলের গোড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, এসময় প্রায় ৫০ রাউন্ড গুলি ছোড়া হয়।
বন্দুকযুদ্ধের পর এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, ইউপি মেম্বার ও যুবলীগ নেতা মো. শাহাজান ও একই গ্রামের আওয়ামী লীগ নেতা গোলাম মাওলার মধ্যে দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে দুই পক্ষ সশস্ত্র অবস্থান নিয়ে একে অপরের সঙ্গে বন্দুকযদ্ধে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষ প্রায় ৫০ রাউন্ড গুলি ছোঁড়ে বলে স্থানীয়রা জানিয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
[size=3][font=Vrinda","sans-serif]ঢাকা[/font][/size][size=3][font=Times New Roman","serif], [/font][/size][size=3][font=Vrinda","sans-serif]২৯ জানুয়ারি(টাইমনিউজবিডি)//টিআই[/font][/size]





