পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগের এমপি একেএমএ আউয়াল অর্ধশতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে জিয়ানগর উপজেলার ফলাফল পাল্টে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।
রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে এ ষড়যন্ত্রের প্রতিবাদসহ নির্বাচন কমিশনের আশু হস্তক্ষেপ কামনা করেছে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।
বিবৃতিতে ডা. শফিক বলেন, 'পিরোজপুর-১ আসনের আওয়ামী দলীয় এমপি একেএমএ আউয়াল ২৩ মার্চ রোববার পৌনে ২টার দিকে প্রায় অর্ধশত মোটরসাইকেলের বহর নিয়ে জিয়ানগরে গিয়ে উপজেলা পরিষদ কমপ্লেক্সে অবস্থান গ্রহণ করেন।
এই কমপ্লেক্সেই উপজেলা নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা। তিনি পার্শবর্তী সদর আসনের এমপি। ক্ষমতার প্রভাব খাটিয়ে নির্বচনের ফলাফল পরিবর্তনের জন্যই তিনি জিয়ানগর উপজেলা কমপ্লেক্সে অবস্থান নিয়েছেন। তার এ অবস্থান গ্রহণ নির্বাচন আচরণ বিধির সুস্পষ্ট লংঘন।
আমি এই মুহূর্তে নির্বাচন কমিশনের আশু পদক্ষেপ কামনা করছি।'
[b]ঢাকা, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
শ্রেণীহীন
জিয়ানগরে ফল পাল্টে দেয়ার আশঙ্কা জামায়াতের
পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগের এমপি একেএমএ আউয়াল অর্ধশতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে জিয়ানগর উপজেলার ফলাফল পাল্টে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনের আশু হস্তক্ষেপ কামনা করেছে দলটি





