মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মেহেরপুর জেলা বিএনপির উদ্দ্যোগে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে পৌর টাউন হল প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ করে।
জেলা বিএনপি, ছাত্রদল, শ্রমিকদল,স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, তাঁতীদল,মহিলা দল, যুবদলসহ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম ও জাসাস নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করে।
শোভাযাত্রা পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন লক্ষ শহীদের রক্তে রঞ্জিত স্বাধীনতা আজ স্বৈরাচারে কবলে বন্দি। তিনি বলেন “আজ সময়ের দাবী স্বাধীনতার অঙ্গীকার রুখতে হবে স্বৈরাচার” ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম নেতা ইলিয়াস হোসেন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মারুফ আহমেদ বিজন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]