[b]ঢাকা:[/b] লাগাতার হরতাল-অবরোধে বাংলাদেশের অর্থনীতি মারাত্মক ক্ষতির সম্মুক্ষীন হয়েছে।
বাংলাদেশের আজকের এই সরকার গঠন এমন এক সময় হল যখন দেশে রাজনৈতিক অচলাবস্থার কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি।
গত কয়েক মাসের লাগাতার অবরোধ আর হরতালে ব্যবসা বাণিজ্যে যে ঝুঁকির মধ্যে পরেছে সেখান থেকে উত্তরণেই হবে নতুন এই সরকারের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অনেকেই।
সরকার বলছে অর্থনীতি পুনরুদ্ধারে মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে তবে তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এখনো কোন সুস্পষ্ট নীতি তারা গ্রহণ করেনি।
দেশের অন্যতম শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী বলছিলেন, গত কয়েক মাসে বাংলাদেশে লাগাতার অবরোধ আর হরতালে তদের রফতানি মুখি এই শিল্প অনেকটা ঝুঁকির মধ্যে পরেছে।
এলাহী বলেন, নতুন এই সরকারের কাছে তাদের দাবী থাকবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এখন দেশে ব্যবসা বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ তৈরি করা।
দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেমন অবনতি ঘটেছে, প্রাণহানি হয়েছে অনেক মানুষের একি সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতির।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্ট্রাল ফর পলিসি ডায়ালগ তাদের চলতি অর্থবছর ২০১৩-১৪ সালের বাংলাদেশের অর্থনীতির উপর এক প্রতিবেদন প্রকাশ করে। যেখানে চলতি অর্থ বছরে রাজনৈতিক অচলাবস্থার কারণে দেশের ব্যাংকিং খাতে বিপর্যয়, জিডিপির প্রবৃদ্ধি কমে যাওয়া ও অর্থ পাচারের আশংকার কথা বলা হয়।
পলিসি রিসার্চ ইন্সটিটিউট এর নির্বাহী পরিচালক ড. আহসান মনজুর বলেন, সরকারের সামনে এখন অন্যতম বড় চ্যালেঞ্জ দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করা।
মনজুর বলছিলেন এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সরকার তাৎক্ষনিকভাবে কিছু ব্যবস্থা নিতে পারে। তার মধ্যে উৎপাদনশীল খাতে কিছু কিছু প্রণোদনা প্যাকেজ দেওয়ার কথা উল্লেখ করছেন তিনি তবে সেক্ষেত্রেও সরকার কতটা ব্যয় বাড়াতে পারবে সে ব্যাপারে আশংকা প্রকাশ করেন মি. মনজুর ।
এদিকে যদিও প্রধান মন্ত্রীর নির্বাচনী ইশতেহারে দীর্ঘমেয়াদী ও মধ্যমেয়াদী পরিকল্পনা কথা বলা হয়েছে, তবে প্রধানমন্ত্রীর সাবেক অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান বলছিলেন তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এখনো কোন সুস্পষ্ট নীতি তারা গ্রহণ করেনি। তবে মি. রহমান বলেন ব্যবসা বাণিজ্যের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে নিতে যেসব ক্ষেত্রে সরকারের পদক্ষেপ নেওয়ার দরকার হবে সেখানে সরকার জোর প্রচেষ্টা চালাবে বলে তিনি ব্যক্তিগত ভাবে মনে করেন। সূত্র: বিবিসি
সরকারের সামনে বিশাল অর্থনৈতিক চ্যালেঞ্জ
লাগাতার অবরোধ আর হরতালে ব্যবসা বাণিজ্যে যে ঝুঁকির মধ্যে পরেছে সেখান থেকে উত্তরণেই হবে নতুন এই সরকারের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অনেকেই। সরকার বলছে অর্থনীতি পুনরুদ্ধারে মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে তবে তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে এখনো কোন সুস্পষ্ট নীতি তারা গ্রহণ করেনি।
ঢাকা-ওয়াশিংটন অর্থনৈতিক সমীকরণ বাণিজ্য চুক্তির আড়ালে বড়ো বৈষম্য ও জ্বালানি নিরাপত্তার চ্যালেঞ্জ?
মীর্জা মসিউজ্জামান : গণতান্ত্রিক রূপান্তর ও নতুন রাজনৈতিক সরকারের সূচনার মধ্য দিয়ে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কে নতুন গতিশীলতা এসেছে। তবে ভূরাজনৈতিক অস্থিরতা, বিশ্ববাজারের জ্বালানি সংকট এবং দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপে এক জটিল সন্ধিক্ষণ পার করছে ঢাকা। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বিপুল অঙ্কের পণ্য আমদানির বাধ্যবাধকতা, অন্যদিকে দেশের ভেতরে বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রবাহ কমে যাওয়ায় নীতিগত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে নতুন সরকার।
বাংলাদেশের সামনে ভারতের চ্যালেঞ্জ
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পোশাক বাজারে বাড়তি প্রতিযোগিতার মুখে পড়তে পারে বাংলাদেশ। ভারত ও ইইউর মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি কার্যকর হলে ইউরোপে শুল্কসুবিধা নিয়ে পণ্য রপ্তানির সুযোগ পাবে ভারতও। এতে বাংলাদেশের দীর্ঘদিনের বাজার সুবিধা কিছুটা চাপে পড়তে পারে। এরই মধ্যে ইউরোপে পোশাক রপ্তানি বাড়িয়ে দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করেছে ভারত।
দ্য হিন্দুকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনার অবস্থানই প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রধান চ্যালেঞ্জ
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের রাজনৈতিক অপতৎপরতাকে বাংলাদেশে নির্বাচিত সরকারের মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছে ঢাকা। একই সঙ্গে একে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের ক্ষেত্রেও প্রধান বাধা বা চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে, আছে কিছু চ্যালেঞ্জ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা ও যোগাযোগ চলছে ।
দলীয় নেতাকর্মীদের সামাল দেওয়াই কি বিএনপির বড় চ্যালেঞ্জ?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পর থেকেই নানা বিতর্কের মধ্য দিয়ে যাচ্ছে বিএনপি। দেশব্যাপী চাঁদাবাজি, দখলবাজি, আধিপত্য বিস্তারে নিজেদের মধ্যে সংঘর্ষ- সব মিলিয়ে নিয়ন্ত্রণের প্রায় বাইরে সরকারি দলের নেতাকর্মীরা। সামাল দেওয়া যাচ্ছে না কিছুতেই।
















