[b]ঢাকা:[/b] বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ ও ৪৮ঘন্টা হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল ও সমাবেশ করেছে রমনা থানা জামায়াত।
সোমবার সকাল মগবাজার ওয়্যারলেছ রেলগেইট এলাকায় মিছিল করে দলটির নেতাকর্মীরা।
থানা জামায়াতের সেক্রেটারী আহসান হাবিবের নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন,থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইউসুফ আলী মোল্লা,আতাউর রহমান সরকার,শিবির নেতা সোহেল রানা মিঠু ও আশ্রাফ উদ্দিন প্রমুখ।