হারিয়ে যাওয়া মাকে প্রায় ৪০ বছর পর খুঁজে পেলেন দুলাল। শুক্রবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের বাজারে মাকে পেয়ে তিনি আনন্দে আত্মহারা হয়ে যান। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন মা-ছেলে দু'জনেই।
স্থানীয় সাংবাদিক হাসিবুল করিম জানান,মা-ছেলের সাক্ষাতের কথা শুনে সবাই ছুটে আসেন বাজারে। সন্তান ও মায়ের সাক্ষাতের ঘটনায় সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।
দুলালের মা রেখা (৭৫) মানসিক ভারসাম্যহীন। ৪০ বছর আগে দুলালের মা নাটোর থেকে হারিয়ে যান। দুলালের তথন ১০/১২ বছর বয়স। নানিসহ দুলাল অনেক খোঁজাখুঁজি করেও মাকে আর পাননি। এভাবে একে একে প্রায় ৪০ বছর কেটে যায়।
স্থানীয় ব্যবসায়ী আব্দুর রহমান জানান, রেখা প্রায় ৪০ বছর ধরে পঞ্চগড়েই আছেন। তিনি খোরশেদ আলমের বাসায় থাকতেন। রাজশাহীর দুর্গাপুর থেকে আসা পান ব্যবসায়ী কাশেম আলীর রেখার নাম ঠিকানা লিখে নিয়ে যান এবং রেখার ছেলে দুলালকে (৫০) দেন। দুলাল শুক্রবার সকালে পঞ্চগড় বাজারে আব্দুর রহমানের ব্যবসা প্রতিষ্ঠানে এসে হারানো মাকে খুজেঁ পান।
দুলাল সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি মাকে দুর্গাপুরের আড়োল গ্রামের বাড়ি নিয়ে যান।
[b]রাজশাহী, ২২ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ[/b]