পাবনা জেলার আটঘরিয়া উপজেলায় শুক্রবার নসিমনের ধাক্কায় ও বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা হলেন- উপজেলার দেবোত্তর গ্রামের মৃত দুল্লেপ হোসেনের ছেলে আসাদুল ইসলাম (১২)। সে দেবোত্তর বাজারের মোটরসাইকেল মেকানিকের সহকারী ছিল। অপরজন হলেন উপজেলার পাটেশ্বর গ্রামের ওহাব আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৩৫)।
আসাদুলের স্বজন আক্তার হোসেন জানান, সকাল ১০টার দিকে একটি মোটরসাইকেল মেরামত করা হয়। সেটি ঠিক হয়েছে কী না তা চালিয়ে দেখার জন্য সে বের হয়। টেবুনিয়া-চাটমোহর সড়কের কৃষি ফার্মের গেটের কাছে পৌঁছলে পেছন থেকে একটি নসিমন তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়।
অপরদিকে, পাটেশ্বর গ্রামে শুক্রবার দুপুরে বিদ্যুতায়িত হয়ে আব্দুল কুদ্দুসের মৃত্যু হয়। শুক্রবার দুপুর ১২টার দিকে কুদ্দুস পাম্পে পানি তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়। পরে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
[b]ঢাকা, ১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
আটঘরিয়ায় পৃথক ঘটনায় দুজনের মৃত্যু
পাবনা জেলার আটঘরিয়া উপজেলায় শুক্রবার নসিমনের ধাক্কায় ও বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, তারা হলেন- উপজেলার দেবোত্তর গ্রামের মৃত দুল্লেপ হোসেনের ছেলে আসাদুল ইসলাম (১২)। সে দেবোত্তর বাজারের মোটরসাইকেল





