গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামে গণপিটুনিতে তিন চোর নিহত হয়েছেন। নিহত তিন চোরের পরিচয় পাওয়া যায়নি।
শনিবার সকাল পৌনে ৯টায় পুলিশ জানায়, বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামে মোটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় তিন চোর জনতার হাতে আটক হয়। এরপর জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়।
জনতার প্রতিরোধের কারণে লাশ উদ্ধার সম্ভব হচ্ছে না। পুলিশ তিন চোরের মৃতদেহ উদ্ধারের চেষ্টা করছে।
শ্রীপুর থানার ওসি মোহসীনুল কাদের জানান, তিন চোর গণপিটুনিতে নিহত হয়েছে। লাশ উদ্ধারের চেষ্টা চলছে।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
শ্রেণীহীন
শ্রীপুরে গণপিটুনিতে তিন চোর নিহত
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামে গণপিটুনিতে তিন চোর নিহত হয়েছেন। নিহত তিন চোরের পরিচয় পাওয়া যায়নি। শনিবার সকাল পৌনে ৯টায় পুলিশ জানায়, বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামে মোটর সাইকেল





