মেহেরপুর মুজিবনগরের শফিকুল ইসলামের ইটভাটায় চাঁদার দাবিতে শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে ৭ শ্রমিক আহত হয়েছে। একইসঙ্গে ভাটার ইট বহনকারী দু’টি ট্রাক্টর ও অফিসও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তারা।
সোমবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটেছে। পরে আহতদের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চাঁদার দাবিতে এ হামলা হয়েছে বলে জানান ইটভাটার মালিক মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মোল্লা।
মুজিবনগর থানার এসআই মধু সুদন জানিয়েছেন, সন্ত্রাসীদের ধরতে ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
[b]মেহেরপুর,৪মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
ইটভাটায় সন্ত্রাসী হামলা; আহত ৭
মেহেরপুর মুজিবনগরের শফিকুল ইসলামের ইটভাটায় চাঁদার দাবিতে শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে ৭ শ্রমিক আহত হয়েছে। একইসঙ্গে ভাটার ইট বহনকারী দু’টি ট্রাক্টর ও অফিসও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তারা। সোমবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটেছে। পরে আহতদের মুজিবনগর উপজেলা





