এম. আবদুল লতিফ এমপি’র ব্যক্তিগত উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এ বছরও চট্টগ্রাম-১১ আসনের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে পহেলা বৈশাখ উদযাপনের লক্ষে আগ্রাবাদস্থ জাতিত্বাত্ত্বিক যাদুঘরের সামনে দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক ও পান্তা ভোজের আয়োজন করা হয়েছে।
মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল-মাহমুদ এবং মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আ জ ম নাছির উদ্দিন উপস্থিত সবাইকে বাংলাদেশ আওয়ামীলীগ এর পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন-মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দ্বারাই বাংলাদেশের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করা সম্ভব। তিনি বৈশাখী উৎসবে ব্যতিক্রমধর্মী দিনব্যাপী মখ্ত (বিনামূল্যে) পান্তাভোজের আয়োজন করায় এম. আবদুল লতিফ এমপি-কে অভিনন্দন জানান।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি) // জেআই[/b]