ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় স্থানীয় এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান আলী সর্দার (৬৫) ডোবার পানিতে পড়ে মারা গেছেন।
সোমবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় তিনি ডোবায় পড়ে মারা যান বলে দাবি করেন এলাকাবাসীর।
তারা আরো জানায়, বৃহম্পতিবার (৬ মার্চ) চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি মসজিদে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে তাবলীগের একটি দল আসে।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার এক ছাত্রের ফেসবুকে দেওয়া স্ট্যাটসের জের ধরে ওই দিন সন্ধ্যায় স্থানীয়রা নাজিরাবাড়ি মসজিদের ভেতরে ঢুকে তাবলীগ জামাতের লোকদের ওপর হামলা চালায়। এ হামলায় মাদ্রাসার এক শিক্ষকসহ ২৫ জন আহত হয়। এ ঘটনায় সাইফুল ইসলাম নামে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার এক ছাত্র ১৬৬ জনকে আসামি করে শুক্রবার বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করে। ভোরে ওই মামলার আসামিদের ধরতে পুলিশ চরইসলামপুর গ্রামে যায়।
খবর পেয়ে পালানোর সময় হাসান আলী সর্দার ডোবায় পড়ে মারা যান।
বিজয়নগর থানার আফিসার ইন চার্জ (ওসি) রসুল আহমেদ নিজামী হাসান আলী সর্দারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় তার মৃত্যুর ঘটনা অস্বীকার করেন।
[b]ব্রাহ্মণবাড়িয়া,১০মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]