[b]ঢাকা:[/b] দশম জাতীয় সংসদের মন্ত্রী পরিষদের শপত গ্রহনের পর সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার ইসির এক কর্মকর্তা বিষয় টি নিশ্চিত করেছে।
সংবিধানের ৬৫ (৩) অনুচ্ছেদ অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত সাধারণ সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরবর্তী তিনদিনের মধ্যে সংসদ সচিবালয় থেকে রাজনৈতিক দলগুলোর প্রার্থী তালিকা নির্বাচন কমিশনে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে।
এ তালিকা অনুযায়ী কমিশন আসন ভিত্তিতে নারী আসনের সংখ্যা নির্দিষ্ট করে একটি তালিকা প্রস্তুত করবে।
তালিকা অনুযায়ী দল ও জোটকে পরবর্তী ২১ কার্যদিবসের মধ্যে নিজ দল ও জোটের সংসদ সদস্যের নামের তালিকা দেয়ার বিধান রয়েছে। ২১ কার্যদিবস শেষ হওয়ার পরদিন ইসি জোট ও দলের সংসদ সদস্যের তালিকা টানিয়ে দেবে এবং একই তালিকা সংসদ সচিবালয়কেও টানিয়ে দিতে বলবে।
পরবর্তীতে ইসি সংরক্ষিত আসনে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করবে। সংরক্ষিত মহিলা সদস্য পদে লড়তে প্রার্থীকে একজন সংসদ সদস্যের মনোনীত হতে হবে। দলের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করতে হবে।
সংবিধান অনুযায়ী,নির্বাচনের সরকারি গেজেট প্রকাশের পরবর্তী ৯০ দিনের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন করতে হবে।
সংরক্ষিত মহিলা আসন সংখ্যাকে সাধারণ আসন সংখ্যা দ্বারা ভাগ করে ভাগফলকে রাজনৈতিক দলের প্রাপ্ত আসন দ্বারা গুণ করলে ওই দলের মহিলা আসনের সংখ্যা পাওয়া যাবে। এক্ষেত্রে ভাগফল ভগ্নাংশ হলে যে দলের সংসদ সদস্য সংখ্যা বেশি তারা একটি বেশি সংরক্ষিত মহিলা আসন পাবে।
৫ জানুযারির নির্বাচনে আওয়ামী লীগ ২৩১টি, জাতীয় পার্টি ৩৩টি, ওয়ার্কার্স পার্টি ছয়টি, জাসদ পাঁচটি, জেপি এক, তরিকত ফেডারেশন একটি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) একটি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৪টি আসন পেয়েছে। এছাড়া স্থগিত আট আসনে ১৬ জানুয়ারি নির্বাচন হবে। আইনগত কারণে গেজেট হয়নি যশোর-১ ও ২ আসনের। প্রধানমন্ত্রী দু’টি আসনে জয়ী হওয়ায় রংপুর-৬ আসনটি ছেড়ে দিয়েছেন। এই ক্ষেত্রে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রস্তুতি নিচ্ছে ইসি
সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার ইসির এক কর্মকর্তা বিষয় টি নিশ্চিত করেছে। সংবিধানের ৬৫ (৩) অনুচ্ছেদ অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত সাধারণ সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরবর্তী তিনদিনের মধ্যে সংসদ সচিবালয় থেকে রাজনৈতিক দলগুলোর প্রার্থী তালিকা নির্বাচন কমিশনে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে।
শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দুই সদস্য হিসেবে যুক্ত হয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত এলিজা জামান সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যাপক অনিয়ম নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়: জামায়াত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, বলপ্রয়োগ ও দলীয়করণের অভিযোগ তুলে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করাকে বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি এসব ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শপথ পেছানোর চক্রান্ত ইসরাইলে আরব ভোট বাড়াতে কাতার-তুরস্কের অর্থায়নের অভিযোগ
ইসরাইলের নির্বাচনে আরব জনগোষ্ঠীর ভোটার উপস্থিতি বাড়াতে কাতার ও তুরস্কসহ বিদেশি পক্ষগুলো অর্থ জুগিয়েছে কি না, তা তদন্ত করছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত। নির্বাচনে বিদেশি অর্থায়ন ও হস্তক্ষেপের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান ও সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সোলবার্গ।
ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু নির্বাচন হবে, উদ্বেগের কারণ নেই: ইসি সচিব
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেওয়া হয়েছে বডিওন ক্যামেরা।
ঠাকুরগাঁওয়ের নির্বাচনে কারচুপি হলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের
আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন সুষ্ঠু না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
















