[b]ঢাকা[/b]: জেলার দোহার উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত তিনজনের পরিবারকে নগদ ছয় লাখ টাকা আর্থিক সহায়তা দিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এডভোকেট সালমা ইসলাম।
বুধবার দুপুর ১ টায় নিহতদের পরিবারদের এ আর্থিক সহায়তা দেয়া হয়।
নিহত মোশাররফ খন্দকার ও তার ছেলে মাসুদ খন্দকারের পরিবারের পক্ষ থেকে নগদ চার লাখ টাকা গ্রহণ করেন মোশারফ খন্দকারের স্ত্রী রোকেয়া বেগম ও মকবুল হোসেনের স্ত্রী শারমিন মোল্লা দুই লাখ টাকার আর্থিক অনুদান গ্রহণ করেন।
এ সময় মান্নান খান ও তার ভাই মোতালেব খানের ফাঁসির দাবী করে বিক্ষোভ করতে থাকে গ্রামবাসী ।
প্রতিমন্ত্রী সালমা ইসলাম উপস্থিত গ্রামবাসীর উদ্দেশ্যে বলেন, মান্নান খান ও তার ভাই মোতালেব খানের অত্যাচারের দিন শেষ। বর্তমান সরকার জনগনের সরকার। নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হলে তিনি তা দেখার আশ্বাস দেন।
তিনি নিহত ও আহতদের পরিবারের সদস্যদের যাদের চাকরি করার সামর্থ্য আছে তাদেরকে যমুনা গ্রুপের অফিসে আসার অনুরোধ করেন মন্ত্রী।
শ্রেণীহীন
নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা
জেলার দোহার উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত তিনজনের পরিবারকে নগদ ছয় লাখ টাকা আর্থিক সহায়তা দিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এডভোকেট সালমা ইসলাম। বুধবার দুপুর ১ টায় নিহতদের পরিবারদের এ আর্থিক সহায়তা দেয়া হয়।





