পদ্মা নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো-হাসাইল গ্রামের সৈয়দ আলীর মেয়ে সাদিয়া আক্তার (৮) ও একই গ্রামের রতন দাসের মেয়ে তৃষ্ণা দাস (৬)।
পারিবারিক সূত্র জানায়, সকাল ১০টায় মায়ের সঙ্গে পদ্মায় গোসল করতে যায় সাদিয়া। এ সময় তাদের সঙ্গে প্রতিবেশী তৃষ্ণা দাসও যায়। একপর্যায়ে দুই শিশু পানিতে পড়ে যায়। দুপুর দেড়টায় ওই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]