ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরে ডুবে একই পরিবারের ২ গৃহবধূর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে জা। শনিবার দুপুরে পীরগঞ্জ পৌরশহরের গুয়াগাও এলাকায় পুকুরে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গুয়াগাও এলাকার স্বপনের নববিবাহিত স্ত্রী মুন্নি বেগম (১৭) ও তার ভাই হাবিবের স্ত্রী শিউলী বেগম (২৫)।
জানা যায়,পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যান তারা। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
[b]ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
পীরগঞ্জে পুকুরে ডুবে ২ গৃহবধূর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরে ডুবে একই পরিবারের ২ গৃহবধূর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে জা। শনিবার দুপুরে পীরগঞ্জ পৌরশহরের গুয়াগাও এলাকায় পুকুরে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।