যুক্তরাষ্ট্র সফর শেষে নিজের কর্মক্ষেত্র ঢাকায় ফিরলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। শনিবার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।
এর আগে গত ৫ মার্চ এমিরেটস এয়ারলাইন্সে একটি ফ্লাইটে নিজের দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন মার্কিন রাষ্ট্রদূত।
২৪ দিন যুক্তরাষ্ট্র অবস্থানকালে তিনি প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন।
[b]ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]