চাকরিক্ষেত্রে মেধাকে অগ্রাধিকার দিয়ে কোটাব্যবস্থা বাতিল করে দেওয়া উচিত বলে’মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মোহসীন আলী।
শুক্রবার সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে ‘উন্নয়ন নীতিমালা ও কার্যক্রমে হরিজন ও দলিত জনগোষ্ঠীর বিশেষ অগ্রাধিকার শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে হরিজন ঐক্য পরিষদ।
সমাজকল্যাণমন্ত্রী বলেন,‘মুক্তিযোদ্ধা কোটা বাদে কোনো কোটাপ্রথার পক্ষে আমি নই। কোটাব্যবস্থা বাতিল করে দেওয়া উচিত বলে মনে করি। কারণ সব ক্ষেত্রে মেধাকে অগ্রাধিকার দেওয়া উচিত।’
সৈয়দ মহসীন আরও বলেন,আপনারা কেউ কম মেধাবী নন। আপনাদের যে বৈচিত্র্যময় সক্ষমতা আছে,সেগুলোর স্ফুরণ ঘটান। হরিজনরা যত সুন্দর ডাল ও তরকারি তৈরি করতে পারে,বাঙালিরা তা পারে না।’
পরিষদের সভাপতি কৃষ্ণলালের সভাপতিত্বে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন,সভ্য সমাজ ও রাষ্ট্রে বৈষম্য থাকা উচিত নয়। তবে দলিতদের আগে সুযোগ দিতে হবে,এরপর মেধার প্রসঙ্গ আসবে।
[b]ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]