জেলার সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মাধপুর টেপাগাড়ি ব্রিজ এলাকায় নাদিম হোসেন বাপ্পি (৩০) নামের এক যুবককে হত্যা করে ছিনতাইকারীরা। পরে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
শুক্রবার বেলা ৯টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, নাদিম পাবনা পৌর সদরের আটুয়া এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি ঈশ্বরদীর পাকশী এমআরএস সিএনজি স্টেশনে প্রকৌশলী হিসেবে চাকরি করতেন।
পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল সালাম টাইম নিউজকে জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে নাহিদ মোটর সাইকেল যোগে পাকশী কর্মস্থল থেকে পাবনা শহরে নিজ বাসায় ফিরছিলেন। মাধপুর টেপাগাড়ী ব্রিজের কাছে পৌঁছালে গাছের সঙ্গে রশি বেঁধে তার গতিরোধ করে ছিনতাইকারীরা। এরপর তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
[b]পাবনা,২১ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
শ্রেণীহীন
যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই
জেলার সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মাধপুর টেপাগাড়ি ব্রিজ এলাকায় নাদিম হোসেন বাপ্পি (৩০) নামের এক যুবককে হত্যা করে ছিনতাইকারীরা। পরে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়





