গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আঁখি আক্তার (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
গাইবান্ধা-সাঘাটা সড়কের বাদিয়াখালীতে সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আঁখি বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর গ্রামের আইনুল মিয়ার মেয়ে। সে স্থানীয় ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আঁখি আক্তার দোকান থেকে লবণ কিনে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছিল। এ সময় গাইবান্ধা থেকে বাদিয়াখালীগামী একটি সিএনজি অটোরিকশা আঁখিকে ধাক্কা দেয়। এতে আঁখি গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শ্রেণীহীন
গাইবান্ধায় স্কুলছাত্রী নিহত
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আঁখি আক্তার (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে





