ঝিনাইদহের শৈলকুপায় দেবতলা গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার সকাল ৭টায় দেবতলা মাঠে শৈলকুপা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাসির খান ও সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা পান্নাখান গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাসির খান ও পান্নাখান গ্রুপের শত শত কর্মী-সমর্থক ঢাল-সুড়কি,রামদাসহ দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ জন আহত হয়। তাদের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তারা জানান, আওয়ামী লীগ নেতা পান্নাখান গ্রুপের কিছু লোক সকালে মাঠে গেলে তাদের ওপর নাসির খানের লোকজন হামলা চালালে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
শৈলকুপা থানার ওসি মনিরুজ্জামান বলেন, রাজনৈতিক নেতারা নেতৃত্বে থাকায় সংঘর্ষ দীর্ঘস্থায়ী হয়েছে।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
শৈলকুপায় আ.লীগের দু'গ্রুপের সংঘর্ষ: আহত ১০
ঝিনাইদহের শৈলকুপায় দেবতলা গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ৭টায় দেবতলা মাঠে শৈলকুপা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাসির খান ও সাবেক ইউপি





