চাঁপাইনবাবগঞ্জ শহরের অক্ট্রয় মোড় এলাকায় বাসের ধাক্কায় হাবিব মোঃ সারয়ারুল ইসলাম (৩৬) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
বুধবার বেলা ১১ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্থাণীয় সূত্রে জানা যায়, সারয়ারুল ইসলাম সদর উপজেলা দেবীনগর গ্রামের মাইনুল ইসলামের ছেলে এবং ছয়রশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েল শিক্ষক ছিলেন।
সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) জসিম উদ্দীন টাইম নিউজ বিডিকে জানান, মঙ্গলবার রাত সোয়া ৮ টার দিকে অক্ট্রয় মোড়ে একটি মিনিবাস ধাক্কায় দেয় সারয়ারুল ইসলামকে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
[b]চাপাইনবাবগঞ্জ, ২৯ জানুয়ারি, (টাইমনিউজবিডি),//এফএম//এসএইচ[/b]
শ্রেণীহীন
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত
চাঁপাইনবাবগঞ্জ শহরের অক্ট্রয় মোড় এলাকায় বাসের ধাক্কায় হাবিব মোঃ সারয়ারুল ইসলাম (৩৬) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। বুধবার বেলা ১১ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি





