ভাষা সৈনিক আব্দুল মতিন বলেছেন, বাংলা ছাড়া আর কোন ভাষাই এই দেশের রাষ্ট্রভাষা হতে পারে না, ভাসানীর আন্দোলনের ফলে পাকিস্তানের কাছ থেকে বাংলা ভাষার দাবী আদায় করা সম্ভব হয়েছিল। তাই ভাসানীর আদর্শ সমাজে ছড়িয়ে দিতে হবে।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ভাসানী স্মৃতি সংসদ আয়োজিত ‘ভাষা আন্দোলন ও মওলানা ভাসানী স্বরণে শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আব্দুল মতিন বলেন, মওলানা ভাসানী ছিলেন একজন দুরদর্শী রাজনৈতিক নেতা। ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামে ভাসানীর আদর্শকে অনুসরণ করতে হবে।
সংগঠনের সভাপতি জিয়াউল হক মিলুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক মন্ত্রী নূর মোহাম্মদ খান, সংগঠনের  সাবেক সভাপতি নাজমুল হক নান্নু, অ্যাডভোকেট কাজী মনিরুল হুদা, ভাসানীর দৌহীত্র মাহমুদুল হক সানু প্রমুখ
[b]ঢাকা, এমএইচ, ১৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]