[b]নেত্রকোনা: [/b]নেত্রকোনার কেন্দুয়ায় জালালপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে ছয় পুলিশসহ ৩০ জন আহত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। কেন্দুয়া থানার ওসি (তদন্ত) অভিরঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
নেত্রকোনায় সংঘর্ষ: পুলিশসহ আহত ৩০
নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়ায় জালালপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে ছয় পুলিশসহ ৩০ জন আহত হয়েছে।
নেত্রকোনায় আবারো যুবককে গুলি
নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরে সুজন পাল (৩৩) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (১৮ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার মাইলোড়া এলাকায় রামকৃষ্ণ মন্দিরের পাশে তাকে গুলি করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠায়।
নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেফতার
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় সাজেবুল ইসলাম অপূর্ব (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
খুনিদের দ্রুত গ্রেপ্তার দাবি নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জেজেইউ’র নিন্দা
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ জানিয়েছে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)। একইসঙ্গে এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংগঠনটি।
নেত্রকোনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে অনীয় ঘোষ ঝলক নামের দুই বছর চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
নেত্রকোণায় ৭৫টি ভারতীয় কম্বলসহ আটক ২
নেত্রকোনা সদর উপজেলায় অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ৭৫টি ভারতীয় কম্বলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
















