ঘুষ গ্রহণকালে হাতেনাতে ধরা পড়লেন খুলনার কয়রা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী এস এম হাবিবুল্যা। বুধবার দুপুরে তাকে নিজ কার্যালয় থেকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে,মেসার্স জাহাঙ্গীর মুন্সী ট্রেডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের বিল আটকে রেখে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করে প্রকৌশলী এস এম হাবিবুল্যা। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বিষয়টি দুদক কর্মকর্তাদের অবহিত করে। এ প্রেক্ষিতে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের পরিচালক এ কে এম জাহিদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের একটি টিম আজ কয়রা কার্যালয়ের সামনে ওৎ পেতে থাকে। পরে ১০ হাজার টাকা ঘুষ প্রদানকালে হাবিবুল্যাকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় দুদকের উপ-সহকারী পরিচালক আবুল হাসান বাদি হয়ে কয়রা থানায় একটি মামলা দায়ের করেছেন।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// জেএ[/b]
শ্রেণীহীন
ঘুষ গ্রহণকালে প্রকৌশলী গ্রেফতার
ঘুষ গ্রহণকালে হাতেনাতে ধরা পড়লেন খুলনার কয়রা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী এস এম হাবিবুল্যা। বুধবার দুপুরে তাকে নিজ কার্যালয় থেকে গ্রেফতার করে





