[b]রাবি:[/b] সংসদ নির্বাচনের পর সারা দেশে সংখ্যালঘুদের ওপর হামলা,নির্যাতন ও তান্ডবের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের উদ্যোগে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক আনন্দ কুমার সাহা,সাধারণ সম্পাদক সুলতানুল ইসলাম,সমাজকর্ম বিভাগের প্রফেসর জালাল উদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মলয় কুমার ভৌমিক,অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম ও ছাত্র উপদেষ্টা সাদেকুল আরেফিন ।
বক্তারা বলেন,সংখ্যালঘুদের ওপর হামলা নতুন কোন ঘটনা নয়। স্বাধীনতার পূর্ব থেকে শুরু করে বিভিন্ন সময়ে তারা নির্যাতিত হয়েছে। মানববন্ধন করে হামলা বন্ধ করা যাবে না। সরকারকেই সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধের উদ্যোগ নিতে হবে।
এছাড়াও বক্তারা হামলা বন্ধের জন্য আইন প্রণয়নের দাবি জানিয়ে বলেন,রাজাকার দমনে যুদ্ধাপরাধ ট্রাইবুনালের মতো সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের শাস্তির জন্য ট্রাইবুনাল গঠন করতে হবে।