ঝিনাইদহে অস্ত্র,গুলি ও বোমাসহ ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে সদর উপজেলার গিলাবাড়িয়া মথুরাপুর ব্রিজের কাছ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-হরিণাকুণ্ড উপজেলার কাচারীতলা গ্রামের গোপাল বিশ্বাসের ছেলে বিশ্বজিৎ বিশ্বাস (২৩) ও একই গ্রামের আজমত আলীর ছেলে সাজ্জাদুর রহমান (২০)।
থানার অফিসার ইন চার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান,শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রিজটির কাছে অবস্থান নেয় পুলিশ।
আটককৃত ২জনই মোটরসাইকেলে করে হরিণাকুণ্ড উপজেলার দিকে যাচ্ছিল। পুলিশ চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের তল্লাশি করা হয়। এ সময় একটি ওয়ান শুটারগান,একটি তাজা বোমা ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
[b]ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]