জয়পুরহাট: শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত  জয়পুরহাটে পৃথক অভিযান চালিয়ে জেলার তিনটি উপজেলা থেকে বিএনপি-জামায়াতের মোট ১২ নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী।
পুলিশ জানিয়েছে,এ অভিযানে জেলার জয়পুরহাট সদর  উপজেলা থেকে ৫ জন,পাঁচবিবি থেকে ৫জন ও আক্কেলপুর থেকে ২ জন আটক করা হয়।এদের মধ্যে ৫জন বিএনপি’র, ৫জন জামায়াতের ও ২ জন ছাত্রশিবির কর্মী রয়েছে।
আটককৃতরা জেলায় ১৮ দলের হরতাল-অবরোধ চলাকালে পুলিশের সাথে সংঘর্ষ,রেল লাইন উৎপাটন-গাড়ি,বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপসহ বিভিন্ন নাশকতার  সাথে জড়িত ছিলেন বলে পুলিশ দাবি করেছে।