পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেছেন আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে সন্ত্রাসবাদ মোকাবেলা এবং বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ প্রক্রিয়ায় বাংলাদেশ জাতিসংঘের প্রয়াসকে সমর্থন করে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ নিরাপত্তা অধিবেশনের ওপর আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিন দিনব্যাপী এ নিরাপত্তা অধিবেশনে সভাপতিত্ব করবেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।
দক্ষিণ এশিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং সন্ত্রাসবাদমুক্ত করতে অতীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি চুক্তিতে সই করেছেন। এর মাধ্যমে দক্ষিণ এশিয়াসহ সারাবিশ্ব দারিদ্র্যদূরীকরণ এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শান্তি ও নিরস্ত্রীকরণ শাখার রাজনীতি বিষয়ক কর্মকর্তা আলেক্সান্দর মিচিক, ইউএনএচসিআর-১৫৪০ কমিটির বিশেষজ্ঞ জিয়াডং এলভি।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
শ্রেণীহীন
সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশকে পাশে পাবে জাতিসংঘ
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেছেন আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে সন্ত্রাসবাদ মোকাবেলা এবং বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ প্রক্রিয়ায় বাংলাদেশ জাতিসংঘের প্রয়াসকে সমর্থন করে।